দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন দুই স্মার্টফোন আনছে টেকনো...

 m mm

দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন দুই স্মার্টফোন আনছে টেকনো...


ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো মডেলের স্মার্টফোনসংগৃহীত

m mmবাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘ক্যামন ৪০’ ও ‘ক্যামন ৪০ প্রো’ মডেলের দুটি ফোন আনার ঘোষণা দিয়েছে টেকনো। একাধিক শক্তিশালী এআই ফিচার থাকায় স্মার্টফোনগুলোতে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়। আইপি৬৬ প্রযুক্তিনির্ভর হওয়ায় পানিতে পড়ে গেলেও নষ্ট নয় না ফোনগুলো। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।mm

m

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন দুটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের আলট্রা নাইট ক্যামেরা থাকায় অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়। সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের ফ্লাশ চার্জার থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোন দুটি। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

mmm

ফোন দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ২৭ হাজার ৯৯৯ টাকা। তবে এখনই বাজারে পাওয়া যাবে না ফোন দুটি। আগ্রহী ক্রেতারা ১৫ এপ্রিল পর্যন্ত ফোন দুটি কেনার জন্য অগ্রিম নিবন্ধন করতে পারবেন। অগ্রিম নিবন্ধন করলে মডেলভেদে ব্যাকপ্যাক ও স্মার্ট ঘড়ি উপহার পাওয়া যাবে।

mhttps://www.profitableratecpm.com/snuqagnzh?key=f651772822ee9b433eb40df8b564c9a4mm

Comments

Post a Comment

Popular posts from this blog

Beauty flower pictures and the light of the world......

গ্রাম বাংলার প্রকৃতিকত সুন্দর,,,,,